1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতক থানায় নতুন ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত অপরাধ দমন ও সুষ্ঠু তদন্তে গুরুত্ব, সবার সহযোগিতা কামনা গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

ছাতকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতকে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়
কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক মেম্বার লুৎফুর রহমান মানিকের সভাপতিত্বে, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহজাহান আবদুল্লাহ চৌধুরী ও সিলেট মহানগরের কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান বাবুলের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রিয় কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুর রহমান, নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রফেসর শাহ শফিকুল আলম মতি,
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক রুহুল আমীন, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, এ্যাডভোকেট আবদুল কাহহার, কয়েছ আহমদ, পৌর বিএনপির আহবায়ক সামছুর রহমান সামছু, সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা, বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম সুনামগঞ্জ জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত ও জাতীয়তাবাদী ফোরাম ঢাকা’র সাধারণ সম্পাদক একেএম রিপন তালুকদার, বোগলা ইউপি সাবেক চেয়ারম্যান আরিফুল হক জুয়েল, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামছুর রহমান বাবুল, এসএম লায়েক শাহ, যুক্তরাজ্য বিএনপি নেতা আজির উদ্দিন, সুনামগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাহা উদ্দিন শাহী, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকিবিল্লাহ, উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন মেম্বার, যুগ্ম আহবায়ক ইব্রাহীম আলী রাসেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদার, সদস্য জাহাঙ্গীর আলম, আবদুল মোমিন, আবদুল মমিন মামনুন, ইজাজুল হক রনি, মুহিবুর রহমান মুহিব, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহবুব আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান ইমন, ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুল আজিজ ফয়ছল প্রমুখ।
শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা জামিলুর রহমান।

/

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
12 January 2026

ছাতকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

https://dhanikchhatakersangbad.com/