1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
“নতুন কুঁড়ি–২০২৫ এ জাতীয় সেরা শুভমিতা তালুকদার - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ৪ জন গ্রেফতার চরমহল্লা ইউনিয়নে বিদ্যুতের চরম ভোগান্তি, অতিষ্ঠ হাজারো গ্রাহক ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার ছাতকে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার মানুষের দুর্ভোগে নীরব থাকেননি আলমগীর হোসেন, নিজ অর্থায়নে সংস্কার করলেন জাউয়া সাহিত্যিক পাড়ার বেহাল সড়ক সুনামগঞ্জের ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার, উদ্ধার ৫২ বোতল বিদেশি মদ” ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও কুড়িয়ে পাওয়া নবজাতক, রহস্য ঘনীভূত গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ছাতকে কর্মশালা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ছাতক থানায় দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

“নতুন কুঁড়ি–২০২৫ এ জাতীয় সেরা শুভমিতা তালুকদার

  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২০৪ বার দেখা

রবীন্দ্র ও নজরুল সংগীতে প্রথম, পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস”

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজারের পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দ্বীপন তালুকদার ও শান্তনা তালুকদার দম্পতির কন্যা শুভমিতা তালুকদার নতুন কুঁড়ি–২০২৫ প্রতিযোগিতায় রবীন্দ্র ও নজরুল সংগীত বিভাগে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে।

বর্ণাঢ্য ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভমিতার হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। শিশুশিল্পী হিসেবে জাতীয় মঞ্চে এমন সম্মান পাওয়ায় স্থানীয় এলাকায় তৈরি হয়েছে আনন্দের পরিবেশ।

শুভমিতার বাবা-মা জানান, নিয়মিত অনুশীলন ও পরিশ্রমই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা তাকে ছাতক ও সুনামগঞ্জের গর্ব হিসেবে আখ্যায়িত করেছেন।

শিল্প–সংস্কৃতির অগাধ সম্ভাবনার এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে শুভমিতাকে ভবিষ্যতে আরও বড় মঞ্চে দেখা যাবে—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। সংগীত বিশারদদের মতে, তার কণ্ঠে রয়েছে শুদ্ধতা, আবেগ ও সুরের অপূর্ব মেলবন্ধন—যা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

সংগীতে শুভমিতার এই সাফল্য ভবিষ্যতে তাকে আরও বড় অর্জনের পথে এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (বিকাল ৪:৪৯)
  • ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
১৪ নভেম্বর ২০২৫

“নতুন কুঁড়ি–২০২৫ এ জাতীয় সেরা শুভমিতা তালুকদার

https://dhanikchhatakersangbad.com/