1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে তাজপুর পয়েন্টে মদ্যপ অবস্থায় হট্টগোল: ছাতকে ৪ জন গ্রেফতার - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

ছাতকে তাজপুর পয়েন্টে মদ্যপ অবস্থায় হট্টগোল: ছাতকে ৪ জন গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৪৩ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার তাজপুর পয়েন্ট এলাকায় মাদকসেবন ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ছাতক থানার এসআই মো. আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। এ সময় অভিযুক্তরা ছাতক থানাধীন ৪নং কালারুকা ইউনিয়নের তাজপুর পয়েন্ট এলাকায় গোবিন্দগঞ্জ-ছাতক সড়কে মদ্যপ অবস্থায় হাঁটাহাঁটি, চিৎকার-চেঁচামেচি এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে জনশান্তি বিঘ্নিত করছিল বলে পুলিশ জানায়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. ছামির আহমদ (৩০), পিতা: রহমত আলী, গ্রাম: তকিপুর।
২. আহমেদ হোসেন (২৪), পিতা: রুহুল আমীন, গ্রাম: দিঘলী দক্ষিণ চাকলপাড়া।
৩. তুহিন (২৩), পিতা: মৃত ওয়াশিদ আলী, গ্রাম: মাধবপুর।
৪. জাকির আলী (২২), পিতা: ফরিদ আলী, গ্রাম: দিঘলী ব্রাহ্মণগাঁও।

তাদের বিরুদ্ধে ছাতক থানায় মামলা নং-১২, তারিখ ৫ জুন ২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
05 June 2026

ছাতকে তাজপুর পয়েন্টে মদ্যপ অবস্থায় হট্টগোল: ছাতকে ৪ জন গ্রেফতার

https://dhanikchhatakersangbad.com/