1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন, আলোচনা সভা। - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন, আলোচনা সভা।

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স ঃ
সুনামগঞ্জের ছাতকে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় উপজেলায় মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, শহরের শহিদ মিনারের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও উপজেলা সম্মেলন কক্ষে দুর্নীতি বিরোধী আলোচনা সভা সহ নানা কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রহমান, পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা শাখার চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম, সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির, দিলোওয়ার হোসেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন কাস্টমস ও ভ্যাট সার্কেল অফিসের সহকারি রাজস্ব কর্মকর্তা মাহমুদুর রহমান, ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির শাখা ম্যনেজার কাজল মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনি কর্মকর্তা জিতেন বর্মন জয়,জাহাঙ্গীর আলম,জয়দেব চন্দ্র দেবনাথ, ছাতক সরকারি বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অজয় কৃষ্ণ পাল,পেপার মিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তমাল পোদ্দার, কাজল চন্দ্র দাস, সিমেন্ট কোম্পানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিলিপ মজুমদার, বিট ফরেস্টের কর্মকর্তা বশির আহমদ, রুপালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী সিলেট বিভাগীয় প্রধান মর্তুজা মিয়া তালুকদার, ব্যবসায়ী আব্দুর রহমান, সাংবাদিক আরিফুর রহমান মানিক, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আয়াতুজ্জমান,সমবায় অফিসের রজত কান্তি দাস, শিক্ষার্থী শাহিন আহমদ, ঋত্বিক পাল,জামাল উদ্দিন, দীগবিজয় কর রাজু,সোহেল আহমদ প্রমূখ।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
09 December 2025

ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন, আলোচনা সভা।

https://dhanikchhatakersangbad.com/