

ছাতকের সংবাদ ডেক্স ঃ
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ জুন ২০২৬) ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার এফআইআর নং-২৩, তারিখ ১৪ জুন ২০২৬, পেনাল কোডের ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ ধারায় দায়েরকৃত মামলার আসামি আনোয়ার হোসেন (৪৫)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি ছাতক পৌরসভার ৮নং ওয়ার্ডের চরেরবন্দ এলাকার মৃত সিদ্দেক আলীর ছেলে।
এদিকে, ছাতক থানার এফআইআর নং-২৫, তারিখ ১৫ জুন ২০২৬, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯৮/১০৫ ধারার মামলার আসামি আব্দুল আহাদ (২৫)-কে গ্রেফতার করা হয়। তিনি জগন্নাথপুর উপজেলার নাদামপুর গ্রামের আজাদ মিয়ার ছেলে।
অভিযানে আরও গ্রেফতার হন কোতোয়ালি সিআর-৩১৯/২৩, দায়রা-৬০৬/২৪ ও সিআর-১৮/২৪ (ছাতক) মামলার সাজাপ্রাপ্ত আসামি সুভাস সিংহ। তিনি ইসলামপুর ইউনিয়নের ধনিটিলা (নিজগাঁও) এলাকার বাসিন্দা এবং রিয়া এন্ড প্রিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
এছাড়া পারিবারিক মামলা নং-১৪/২৬-এর আসামি মো. সুমন মিয়া-কেও গ্রেফতার করা হয়েছে। তিনি নোয়ারাই ইউনিয়নের পাথারিটিলা (কুচবাড়ি) এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে।
গ্রেফতারকৃত চার আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান তালুকদার অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply