1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মৃত্যুফাঁদ পরিত্যক্ত বাস, সংঘর্ষে গুরুতর আহত ইসতিয়াক ও সোহাগ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মৃত্যুফাঁদ পরিত্যক্ত বাস, সংঘর্ষে গুরুতর আহত ইসতিয়াক ও সোহাগ

  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯৮ বার দেখা

ধারন বাজার এলাকায় দুর্ঘটনার পর ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ধারন বাজার এলাকায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি পরিত্যক্ত বাস যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সেই বাসের সঙ্গেই মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই যুবক। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

আহতরা হলেন ছাতক উপজেলার এলংগি গ্রামের ছত্তার মিয়ার ছেলে সোহাগ এবং চরমহল্লা ইউনিয়নের ভুলাখালি গ্রামের আব্দুর রশিদের ছেলে ইসতিয়াক। স্থানীয় সূত্রে জানা গেছে, আহত ইসতিয়াকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে যাওয়ার সময় ধারন বাজার এলাকায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি পরিত্যক্ত বাসের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই যুবক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে এ ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাসটি সড়কের পাশে পড়ে থাকলেও তা সরানোর কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কের পাশে এমন ঝুঁকিপূর্ণ যানবাহন ফেলে রাখা মানেই দুর্ঘটনাকে আমন্ত্রণ জানানো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে।

ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক থেকে পরিত্যক্ত যানবাহন দ্রুত অপসারণ, সড়ক নিরাপত্তা জোরদার এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

দুর্ঘটনায় আহত ইসতিয়াক ও সোহাগের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাদের স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
08 June 2026

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মৃত্যুফাঁদ পরিত্যক্ত বাস, সংঘর্ষে গুরুতর আহত ইসতিয়াক ও সোহাগ

https://dhanikchhatakersangbad.com/