1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
কৈতক হাসপাতালের জায়গা রক্ষার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ৪ জন গ্রেফতার চরমহল্লা ইউনিয়নে বিদ্যুতের চরম ভোগান্তি, অতিষ্ঠ হাজারো গ্রাহক ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার ছাতকে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার মানুষের দুর্ভোগে নীরব থাকেননি আলমগীর হোসেন, নিজ অর্থায়নে সংস্কার করলেন জাউয়া সাহিত্যিক পাড়ার বেহাল সড়ক সুনামগঞ্জের ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার, উদ্ধার ৫২ বোতল বিদেশি মদ” ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও কুড়িয়ে পাওয়া নবজাতক, রহস্য ঘনীভূত গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ছাতকে কর্মশালা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ছাতক থানায় দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

কৈতক হাসপাতালের জায়গা রক্ষার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৬৯ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

ছাতক থেকে নিজস্ব সংবাদদাতাঃ- জাউয়া বাজার ইউনিয়নে কৈতক ২০ শয্যা হাসপাতালের জায়গা অবৈধ ভাবে দখলের চেষ্টার ও নিরীহ গ্রাম বাসীর উপরে হয়রানি মূলক মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে কৈতক হাসপাতালের সামনে হাসপাতাল কতৃপক্ষ ও এলাকা বাসী উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা
ভুমি খেকো জনৈক কবির আহমদ ও নজির আলী সরকারি হাসপাতালের জায়গা দখলে প্রতিবাদ ও প্রতিবাদের সংবাদ প্রচার করায় সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি সাবেক ইউপির সদস্য আব্দুল রহিম, স্থানীয় সাংবাদিক মোহাম্মদ রাজ উদ্দিন, ব্যবসায়ী আশরাফ আহমদ ও আব্দুল গফুর সহ ৪ জনের উপর হয়রানি মূলক চাঁদাবাজির মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার সহ গ্রাম বাসী উপরে মিথ্যা মামলার ভয়ভীতি বন্ধ করা না হলে আগামীতে বৃহত্তর এলাকাবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আইনী ও সামাজিক ভাবে এর কঠোর ব্যবস্থা নিব।

সভায় বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস ছোবহানের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি সাবেক ইউপির সদস্য মোঃ আব্দুর রহিম এর পরিচালনা প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জর্জ কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ রাজ উদ্দিন, বিশিষ্ট মুরব্বি যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মুক্তার মিয়া তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান কদর মিয়া, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের অধ্যক্ষ শাহ্ শফিকুল আলম মতি, সমতা স্কুল এন্ড কলেজে সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন,জাউয়া বাজার ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক,সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন তালুকদার, ট্রাষ্টি সদস্য মোঃ কয়েছ মিয়া, বিশিষ্ট মুরব্বি আদরিছ আলী পাকিস্তা, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, এডভোকেট মোঃ শাহাব উদ্দিন, এডভোকেট মোঃ কবির উদ্দিন সাজু, সাবেক প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, মোঃ লিলু মিয়া তালুকদার, শামসুল কবির মুহিত, মাষ্টার দেওয়ান আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, সমতা স্কুল এন্ড কলেজের প্রভাষক ও সাংবাদিক মোঃ মোশাররফ হোসেন, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক শামীম আহমদ,বিএনপি নেতা আলী হোসেন মানিক, এসএম মাহমুদ, শাহ্ জাহান হোসেন, আইয়ুব আলী, হাজী এখলাছ মিয়া, ঈমান আলী ও শিহাব উদ্দিন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (বিকাল ৩:২৩)
  • ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
১০ জুন ২০২৬

কৈতক হাসপাতালের জায়গা রক্ষার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

https://dhanikchhatakersangbad.com/