1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
মানবাধিকার পদক পেলেন ব্যবসায়ী জহির হোসেন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

মানবাধিকার পদক পেলেন ব্যবসায়ী জহির হোসেন

  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার দেখা


ছাতকের সংবাদ ডেক্স :
এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার বিকেলে রাজধানী ঢাকার বাংলা মটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্র ভি আই পি হল রুমে অনুষ্ঠিত স্বাবর্জনীন মানবাধিকার প্রতিষ্টায় গণমাধ্যম ও আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক। প্রধান আলোচক হিসাবে বক্তব্যে রাখেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব সাংবাদিক রেজাউল করিম রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরেণ্য শিক্ষা বিদ ও লেখক প্রফেসর ড.এম এ সাত্তার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ঢাকা রিপোটার্স ইউনিয়ন (ডিআরইউ) সাবেক সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ,বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক কাজল হাজরা,সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মশিউর রহমান সুমন, ডেভলাপমেন্ট সেন্টার ইন্টারন্যাশনাল নির্বাহী পরিচালক ফখরুল ইসলাম।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ইশা ও সাংবাদিক সাকির আমিনের যৌথ সঞ্চালনায় এবং এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উপদেষ্টা এইচ এম মনিরুজ্জামানের সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন চ্যানেল আই এর তানভীর লিমন। অনুষ্ঠান শেষে ব্যবসায় বিশেষ অবদানের জন্য প্রধান অতিথি বিচারপতি সিকদার মকবুল হকের হাত থেকে মানবাধিকার পদক গ্রহন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জহির হোসেন ।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
13 December 2025

মানবাধিকার পদক পেলেন ব্যবসায়ী জহির হোসেন

https://dhanikchhatakersangbad.com/