1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৯৮ বার দেখা


ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে আহনাফ শাহরিয়ার আরিয়ান। সে গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা মোহাম্মদ নুরুল হক লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা আসমা বেগম বিশ্বাম্ভরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
এর আগে আরিয়ান ছমরু মিয়া মদরিছ মাস্টার মেমোরিয়াল ট্রাস্ট, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং সাউথইস্ট এডুকেশন ট্রাস্ট, জাউয়াবাজার আয়োজিত বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে তার মেধার স্বাক্ষর রাখে।
আরিয়ানের এ ধারাবাহিক সাফল্যে শিক্ষক দম্পতি মা-বাবা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা এ অর্জনের পেছনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
ভবিষ্যতে আরিয়ান উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একজন আদর্শ, সৎ ও আলোকিত মানুষ হিসেবে দেশ, জাতি ও মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে—এ প্রত্যাশায় তার মা-বাবা সবার কাছে দোয়া কামনা করেছেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
13 July 2026

ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান

https://dhanikchhatakersangbad.com/