1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
এমবিবিএস ডিগ্রি অর্জন করে চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ ছাতকের কৃতি সন্তান নুরুল হকের - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

এমবিবিএস ডিগ্রি অর্জন করে চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ ছাতকের কৃতি সন্তান নুরুল হকের

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৮৫ বার দেখা

এমবিবিএস ডিগ্রি অর্জন করে চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ ছাতকের কৃতি সন্তান নুরুল হকের

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার তাজপুর গ্রামের কৃতি সন্তান নুরুল হক এমবিবিএস ডিগ্রি অর্জন করে চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তাঁর এই সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।

নুরুল হকের জন্ম ছাতক উপজেলার রামপুর গ্রামে। তিনি শিক্ষাজীবনের শুরু থেকেই মেধার স্বাক্ষর রেখে আসছেন। ২০১৫ সালে তিনি গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

পরবর্তীতে তিনি দেশের অন্যতম ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়ে এমবিবিএস অধ্যয়ন সম্পন্ন করেন এবং ২০২৪ সালের নভেম্বর মাসে সফলভাবে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর ইন্টার্নশিপ সম্পন্ন হয়।

ইন্টার্নশিপ চলাকালীন সময়েই তিনি আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের স্বাক্ষর রাখেন। যুক্তরাজ্যের Royal College of Emergency Medicine (RCEM) থেকে অনুষ্ঠিত MRCEM Primary পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি চিকিৎসা শিক্ষায় নিজের দক্ষতার প্রমাণ দেন।

সর্বশেষ ২০২৬ সালের জুলাই সেশনে তিনি অর্থোপেডিক সার্জারি বিষয়ে এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যা তাঁর পেশাগত জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

নুরুল হকের এই ধারাবাহিক সাফল্যে তাঁর পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা গর্বিত। এলাকাবাসী আশা করছেন, ভবিষ্যতে তিনি একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর এই অর্জন ছাতকসহ পুরো সুনামগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
06 June 2026

এমবিবিএস ডিগ্রি অর্জন করে চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ ছাতকের কৃতি সন্তান নুরুল হকের

https://dhanikchhatakersangbad.com/