1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
চরমহল্লায় সানরাইজ কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

চরমহল্লায় সানরাইজ কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ কিন্ডারগার্টেন-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

গত ১৫ জানুয়ারি ২০২৫ ইং, বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মাস্টার কবিরুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল নজির আহমদ রাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শাহ জাহান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. কামরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সিজ্জুল, সাবেক সভাপতি মো. সোনা মিয়া ও জসিম তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য ও গ্রিস প্রবাসী সংবর্ধিত অতিথি মুস্তাফিজুর রহমান, দারুল উলুম চরমহল্লার ভারপ্রাপ্ত মুহতামিম মাও. নুরুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল কাহার, চরচৌড়াই জামে মসজিদের সম্মানিত মোতাওয়াল্লী ও সমাজসেবক জহিরুল ইসলাম, সাবেক মেম্বার হুসিয়ার আলী, বর্তমান মেম্বার আলাল উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবক ইলিয়াস উদ্দিন, হাজী সঞ্জর আলী, জালাল উদ্দীন, এমদাদুল হক, আজিজুর রহমান, জুবায়ের আহমদ, নজির আহমদ, আব্দুল মতিন, কৃতি শিক্ষার্থীর অভিভাবক জয়নাল আবেদীন, শামসুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি বিদ্যালয়ের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।


কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে ইয়ামিন ইসলাম, তাওহীদ আহমদ, মুনতাহা ও জয়া বেগম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী খাদিজা ইসলাম নুজহাত।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং সম্মানিত শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
16 January 2026

চরমহল্লায় সানরাইজ কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

https://dhanikchhatakersangbad.com/