1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতক থানায় নতুন ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত অপরাধ দমন ও সুষ্ঠু তদন্তে গুরুত্ব, সবার সহযোগিতা কামনা গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য

  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ বার দেখা
oplus_0

ছাতকের সংবাদ ডেক্স ঃ
সুনামগঞ্জের ছাতক–দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীষ প্রতিকের প্রচার মিছিল অনুষ্ঠিত।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) গোবিন্দগঞ্জ এবং ছাতক শহরে অনুষ্ঠিত হয়।

ছাতক পৌরসভা সমাবেশে সভাপতিত্ব করেন শামছুর রহমান শামছুর, এবং যৌথভাবে পরিচালনা করেন জয়নাল আবেদীন মহী ও জসিম উদ্দিন সুমেন। গোবিন্দগঞ্জ সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদ উদ্দিন আহমেদ, এবং পরিচালনা করেন ফজলুল করিম বকুল। সকাল ১১টায় গোবিন্দগঞ্জ পয়েন্টে মিছিল শুরু হয় এবং মিছিল শেষে গোলচত্তর এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। বিকেলে ছাতক শহরে মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।

দু’টি স্থানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।সমাবেশে প্রধান অতিথি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “ছাতক– দোয়ারাবাজারবাসীর কাঙ্খিত উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ প্রতিকের বিকল্প নেই। ধানের শীষ স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, যুবসমাজের অহংকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিক।

আমার দলের সহযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী মিজান স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। দলের বৃহত্তর স্বার্থে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। তার এই সিদ্ধান্তকে আমি সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি। নির্বাচিত হলে ছাতক মেডিকেলকে আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা উপযোগী করা হবে, শিক্ষার মান উন্নয়ন করা হবে, রাস্তাঘাট উন্নত করা হবে এবং শহরের প্রতিটি ঘরে আর্সেনিকমুক্ত পানি পৌঁছে দেওয়া হবে। আমি সকলকে ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন: বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) এডভোকেট আব্দুল হক , সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এটিএম ফয়েজ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
24 January 2026

ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য

https://dhanikchhatakersangbad.com/