

ছাতকের সংবাদ ডেক্স :
আসন্ন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ছাতক উপজেলা শাখার উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুলাই) বিকেলে ছাতক পৌরসভার মধ্যবাজারস্থ ঐতিহ্যবাহী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত এ সভায় উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ছাতক উপজেলা শাখার সভাপতি মনি শংকর ভৌমিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আসন্ন জেলা সম্মেলনের সার্বিক প্রস্তুতি, প্রতিনিধি নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, বিভিন্ন ইউনিটের কার্যক্রম পর্যালোচনা এবং সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি পরেশ চন্দ, ডাক্তার রাখেশ চন্দ্র দাস ও নারায়ণ রায়, সাংগঠনিক সম্পাদক রঞ্জন কুমার দাস, অর্থ সম্পাদক পঙ্কজ দত্ত, সহ-প্রচার সম্পাদক মিন্টু কুমার দাস, সাংস্কৃতিক সম্পাদক নিকলেশ দেবনাথ, সহ-গণযোগাযোগ সম্পাদক মনতোষ কুমার দাস, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অজিত কুমার দাশ, সমাজকল্যাণ সম্পাদক দীপক দেবনাথ, সদস্য ভূপতি দাম (শংকু), জয় প্রকাশ ভৌমিক, শ্যামল দাস, দুলাল সরকার, ক্ষীরেন্দ্র কুমার দাস, ঝলক দাস, রাজন দাস, সদস্য দিলীপ দাস, তরুপ দেব, রিপন কৃষ্ণ দাস (পলাশ), নুপুর দাস, জয়ন্ত বৈদ্য (জয়)সহ উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি শুধু ধর্মীয় উৎসব উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ, সামাজিক ঐক্য এবং সনাতন সম্প্রদায়ের অধিকার ও কল্যাণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা আসন্ন সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে উপজেলা শাখার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে সকল ইউনিটের মধ্যে সমন্বয় বৃদ্ধি, নতুন নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, সম্প্রীতি ও সাফল্য কামনা করে আগামী দিনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply