1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে সলিউশন লার্নিং ইংলিশের কুইজ প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী পেল সম্মাননা - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

ছাতকে সলিউশন লার্নিং ইংলিশের কুইজ প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী পেল সম্মাননা

  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
ছাতক উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সলিউশন লার্নিং ইংলিশ, জাউয়াবাজার-এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে জাউয়াবাজারে অবস্থিত সলিউশন লার্নিং ইংলিশের নিজস্ব হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে ছাতক উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলিউশন লার্নিং ইংলিশের ডিরেক্টর গৌছুল হক নাঈম এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন মেহেদী হাসান ইমন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফিজ শরিফ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাইতকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম চক্রবর্তী, কমর উদ্দিন, সামছুল কবির মুহিত, সেলিম মিয়া, সুমাইয়া বেগম, হামিদা বেগম, ইমজাদ হোসেন, লিলি বেগম, তানহা রিয়া দীপ্তি ও তামান্না বেগমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি মেধা ও অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে ১০০ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের শিক্ষামূলক প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখে। তারা সলিউশন লার্নিং ইংলিশের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
17 January 2026

ছাতকে সলিউশন লার্নিং ইংলিশের কুইজ প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী পেল সম্মাননা

https://dhanikchhatakersangbad.com/