1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
সুনামগঞ্জের ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন সুনামগঞ্জের ছাতকে মাদক বিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। ছাতকে বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ৪ জন গ্রেফতার চরমহল্লা ইউনিয়নে বিদ্যুতের চরম ভোগান্তি, অতিষ্ঠ হাজারো গ্রাহক ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার ছাতকে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার মানুষের দুর্ভোগে নীরব থাকেননি আলমগীর হোসেন, নিজ অর্থায়নে সংস্কার করলেন জাউয়া সাহিত্যিক পাড়ার বেহাল সড়ক সুনামগঞ্জের ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার, উদ্ধার ৫২ বোতল বিদেশি মদ” ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও কুড়িয়ে পাওয়া নবজাতক, রহস্য ঘনীভূত

সুনামগঞ্জের ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৬ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :


সুনামগঞ্জের ছাতকে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে ছাতক উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

এ সময় বাক প্রতিবন্ধী, হিজড়া জনগোষ্ঠীর অসহায় সদস্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও শিশু, এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি পৌর শহরের চরেরবন্দ, বৌলা, তাতিকোনা, জাউয়া বাজার বড়কাপন এলাকায় বসবাসরত দরিদ্র শীতার্ত মানুষদের পাশাপাশি হাসনাবাদ এতিমখানা ও ছাতক এতিমখানার শিশুদের মাঝেও কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কর্মসূচিতে ইউএনও ডিপ্লোমেসি চাকমা বলেন, শীতকালে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকার ও প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, প্রকৃত দুস্থ ও অসহায় মানুষদের সঠিকভাবে শনাক্ত করে সম্মিলিতভাবে সহায়তার আওতায় আনা জরুরি। আশপাশে কোনো সত্যিকারের অসহায় মানুষ চোখে পড়লে প্রশাসনকে অবহিত করার জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রশাসনের এমন সহানুভূতিশীল কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।##

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (দুপুর ২:২২)
  • ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
১৩ জানুয়ারি ২০২৬

সুনামগঞ্জের ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

https://dhanikchhatakersangbad.com/