1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতক থানায় নতুন ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত অপরাধ দমন ও সুষ্ঠু তদন্তে গুরুত্ব, সবার সহযোগিতা কামনা গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১৩ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক থানার পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ২ জন ও ওয়ারেন্টভুক্ত ৩ জনসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানায় দায়েরকৃত এফআইআর নং-০৮, তারিখ ৪ জুন ২০২৬, জিআর নং-১৫৯/২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(ক)/৩৮/৪১ ধারার মামলায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আলকাছ (৪০), পিতা আব্দুল করিম, গ্রাম কুচবাড়ি (মোহাম্মদপুর), ইসলামপুর ইউনিয়ন এবং ইসলাম উদ্দিন (৪২), পিতা মৃত হুছমত আলী, গ্রাম চরেরবন্দ, ৮নং ওয়ার্ড, ছাতক পৌরসভা, থানা ছাতক, জেলা সুনামগঞ্জ।

পুলিশ তাদের হেফাজত থেকে ৭ বোতল AC BLACK 375 মিলিলিটার বিদেশি মদ উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ১০ হাজার ৫০০ টাকা। এছাড়া একটি কালো রঙের পুরাতন রেজিস্ট্রেশনবিহীন হিরো হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।

এদিকে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পরিচালিত অভিযানে জিআর-২৮৮/২৫ (ছাতক) মামলার আসামি আরফাতুন লিলাই (৪৫), স্বামী মৃত সামছুদ্দ এবং মো. হৃদয় মিয়া (২০), পিতা মৃত সামছুদ্দা, উভয়েই কুচবাড়ি এলাকার বাসিন্দাকে গ্রেফতার করা হয়।

অপরদিকে জিআর-৩৮৩/২৫ (ছাতক) মামলার আসামি মো. কুদ্দুছ আলী (৪০), পিতা মো. আলীম উদ্দিন (গেদা মিয়া), গ্রাম বাঁশটিলা, থানা ছাতক, জেলা সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, মাদক ও অপরাধ দমনে ছাতক থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
04 June 2026

ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার

https://dhanikchhatakersangbad.com/