1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতক থানায় নতুন ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত অপরাধ দমন ও সুষ্ঠু তদন্তে গুরুত্ব, সবার সহযোগিতা কামনা গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮৫ বার দেখা
oplus_0

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতক পৌরসভাকে টেকসই, আধুনিক ও পরিকল্পিত নগরে রূপান্তরের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর উদ্যোগে পৌরসভার মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৩ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত সভা মিলনায়তনে মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন। তিনি দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করে বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকদের মতামতের ভিত্তিতে প্রণীত মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে ছাতক পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আয়োজকরা জানান, ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহায়তায় প্রায় এক বছর ধরে বিভিন্ন পর্যায়ের জরিপ, তথ্য সংগ্রহ ও কারিগরি বিশ্লেষণের মাধ্যমে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পরিকল্পনাটি চূড়ান্ত করার আগে স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক এবং বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণের উদ্দেশ্যে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।

সভায় প্রকল্প পরিচালক (পিডি) ইমতিয়াজ আহমেদ, পিডিআরসি’র প্রধান নির্বাহী মো. সারোয়ার হোসেন অপু, আইইউজিআইপি’র সিনিয়র কনসালট্যান্ট আফসানা এম. কামাল, জিআইএস বিশেষজ্ঞ জুলকারনাইন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আব্দুল মালেক এবং উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস মহাপরিকল্পনার বিভিন্ন দিক, সম্ভাবনা ও বাস্তবায়ন কৌশল তুলে ধরে বক্তব্য দেন।

মতবিনিময় পর্বে অংশ নিয়ে আইনজীবী অ্যাডভোকেট পিযুষ ভট্টাচার্য, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, রাজনীতিবিদ আফসার উদ্দিন, আবু হুরায়রা ছুরত, রবীন্দ্র কুমার দাস, সামসুর রহমান বাবুল, সাংবাদিক আব্দুল আলিম, ছাতক উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আক্তারুজ্জামান, মো. খালেদ মিয়া, অজিত কুমার দাশ, শিক্ষক মাহবুবুর রহমান, মানিক মিয়া লিটুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা পৌরসভার সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশ সংরক্ষণ, উন্মুক্ত স্থান রক্ষা এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন গঠনমূলক পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।

কর্মশালায় শিক্ষক, প্রকৌশলী, টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)-এর সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, অংশীজনদের মতামত, মাঠপর্যায়ের জরিপ এবং কারিগরি বিশ্লেষণের সমন্বয়ে চূড়ান্ত মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ছাতক পৌরসভাকে একটি পরিকল্পিত, আধুনিক, পরিবেশবান্ধব, বাসযোগ্য ও টেকসই নগর হিসেবে গড়ে তোলার পথ আরও সুগম হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
13 July 2026

টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত

https://dhanikchhatakersangbad.com/