

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে কনজ্যুমার রাইটস বাংলাদেশ (সি.আর.বি) ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার তদারকি, জনসচেতনতা বৃদ্ধি এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির কার্যক্রমের প্রশংসা করেন এবং ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা শাখার সভাপতি শাহীন আহমদ শাহী, সহ-সভাপতি অজিত কুমার দাশ, সাধারণ সম্পাদক আলী আশরাফ তাহীদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদ মিয়া তালুকদার, আইন বিষয়ক সম্পাদক সানী দাসসহ উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply