1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা"ঐক্যের বন্ধনে ছাতক উপজেলা প্রেসক্লাবে নতুন নেতৃত্ব - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতক থানায় নতুন ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত অপরাধ দমন ও সুষ্ঠু তদন্তে গুরুত্ব, সবার সহযোগিতা কামনা গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা”ঐক্যের বন্ধনে ছাতক উপজেলা প্রেসক্লাবে নতুন নেতৃত্ব

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩৬ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান (দৈনিক সমকাল), সাধারন সম্পাদক হিসেবে মোশাররফ হোসেন (দৈনিক আমার দেশ) সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির (দৈনিক বাংলাদেশ বুলেটিন), অর্থ সম্পাদক লুৎফুর রহমান শাওন (দৈনিক সংগ্রাম), দায়িত্ব পেয়েছেন।

গত বুধবার রাতে সংগঠনের কার্যালয়ে ওই কমিটির নাম ঘোষনা করেন পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহনা টেলিভিশন এর উপজেলা প্রতিনিধি মো. মাহমুদ আলম। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি মো.নুর উদ্দিন (দৈনিক এদিন), সহ-সভাপতি মো.মোশাহিদ আলী (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান জুয়েল (দৈনিক যায়যায়দিন, মো.ফজল উদ্দিন (দৈনিক ভোরের চেতনা) সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী (দৈনিক সুনাম কন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক অজিত কুমার দাশ (চ্যানেল এস টেলিভিশন ও দৈনিক জনকন্ঠ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু বকর সিদ্দিক চৌধুরী (দৈনিক কালের কন্ঠ), সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশফাকুর রহমান ছায়েম (দৈনিক মাতৃজগত) এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মাওলানা জুবায়ের আহমদ (দৈনিক জনতার জমিন) দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে জুনেদ আহমদ রুনু (দৈনিক প্রভাত বেলা), মো.তাজিদুল ইসলাম (এনটিভি ইউরোপ) ও জামরুল ইসলাম রেজা (দৈনিক আমার সকাল) দায়িত্ব পেয়েছেন। ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন এই কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা এবং স্থানীয় সকল সাংবাদিকদের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পালনে সকল সাংবাদিক, প্রশাসন ও সকল শ্রেনী পেশার মানুষে সহযোগিতা কামনা করেছেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
09 July 2026

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা"ঐক্যের বন্ধনে ছাতক উপজেলা প্রেসক্লাবে নতুন নেতৃত্ব

https://dhanikchhatakersangbad.com/