1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
সুনামগঞ্জের ছাতকে চরমহল্লা ইউনিয়নে বিএনপিতে ঐক্যের বার্তা, মতবিরোধের অবসান ঘটিয়ে একসঙ্গে পথচলার অঙ্গীকার" - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

সুনামগঞ্জের ছাতকে চরমহল্লা ইউনিয়নে বিএনপিতে ঐক্যের বার্তা, মতবিরোধের অবসান ঘটিয়ে একসঙ্গে পথচলার অঙ্গীকার”

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮৭ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স ঃ

ছাতকে চরমহল্লা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে অনৈক্যের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে দলের মাধ্যমে ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন ও সেবামুলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেল ৪টায় চরমহল্লা ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্ঠিত এক দলীয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল আহাদ, সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম,ও মাহবুবুল আলম সিজ্জুলের মধ্যস্থতায় নেতৃবৃন্দ ঐকমত্যে পৌঁছান।
সভায় সভাপতিত্ব করেন চরমহল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সামছুদ্দিন।
এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুসিয়ার আলী, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য আবুল লেইস, আব্দুল মতিন, নুরুজ্জামান, রমজান আলী, সৈয়দুর রহমান, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, ছালিক মিয়া ও আবুল কালাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সোনা মিয়া, কটূ মিয়া, আব্দুল ওয়াহাব, হারুন রশীদ, রশিক মিয়া, আনহর আলী, ইব্রাহিম আলী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, মহিবুর রহমান, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, আমিরুল ইসলাম, আবজল মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা দুদু মিয়া, জাসাস সুনামগঞ্জ জেলা কমিটির নেতা কামাল উদ্দিন, যুবদলের সাংগঠনিক সম্পাদক তাইদুর রহমান, কাওসার, এনাম, কাইয়ুম, ছাত্রদলের সাবেক সভাপতি আহমদুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত, মিজানুর রহমান আল-আমিন, ইশতিয়াক আহমদ এহিয়াসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সিনিয়র নেতৃবৃন্দ।

আলোচনা শেষে নেতৃবৃন্দের সর্বসম্মত মতামত এবং মাননীয় সংসদ সদস্যের পরামর্শের আলোকে সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে চরমহল্লা ইউনিয়ন বিএনপির সকল সাংগঠনিক কার্যক্রম ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরিচালিত হবে। পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
10 July 2026

সুনামগঞ্জের ছাতকে চরমহল্লা ইউনিয়নে বিএনপিতে ঐক্যের বার্তা, মতবিরোধের অবসান ঘটিয়ে একসঙ্গে পথচলার অঙ্গীকার"

https://dhanikchhatakersangbad.com/