1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন

  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বার দেখা
oplus_8388608

ছাতকের সংবাদ ডেক্স :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে ছাতক উপজেলা নির্বাচনী প্রধান কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি ইমাম উদ্দিন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন, নির্বাচন পরিচালনা কমিটি ছাতকের প্রধান সমন্বয়ক ও জেলা সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, জেলা সেক্রেটারি মাও আখতার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসেন আতিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, খেলাফত মজলিস সিলেট কোতোয়ালি পশ্চিম থানার সহ-সভাপতি মাওলানা আব্দুল কালাম আজাদ, নির্বাচন পরিচালনা কমিটির সহকারী তত্ত্বাবধায়ক হাফিজ কামরুল ইসলাম, ছাতক পৌর সভাপতি মাও জহির আহমদ ও সেক্রেটারি সুলাইমান আহমদ তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা মইনুল ইসলাম ও সেক্রেটারি জাকির হোসেন সাইদ, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, খেলাফত মজলিস ছাতক উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই ও মাওলানা সালেহ আহমদ, সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন নাজিম বিন হকসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ছাতক-দোয়ারাবাজার উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
হাফিজ আব্দুল কাদির ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের বাসিন্দা। তিনি মরহুম মাস্টার হাজী ইলিয়াস আলীর পুত্র।
সংবাদ সম্মেলনে এমপি প্রার্থী হাফিজ আব্দুল কাদির বলেন, আল্লাহর নির্দেশিত পথ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) প্রদর্শিত আদর্শ অনুসরণ করে খোলাফায়ে রাশেদার ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র ও সমাজকে দ্বীনের পথে পরিচালনা করাই তার লক্ষ্য। পাশাপাশি তিনি হিন্দু ও অমুসলিম জনগোষ্ঠীর অধিকার, আর্থিক, সামাজিক ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
23 January 2026

ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন

https://dhanikchhatakersangbad.com/