1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতক থানায় নতুন ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত অপরাধ দমন ও সুষ্ঠু তদন্তে গুরুত্ব, সবার সহযোগিতা কামনা - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতক থানায় নতুন ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত অপরাধ দমন ও সুষ্ঠু তদন্তে গুরুত্ব, সবার সহযোগিতা কামনা গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

ছাতক থানায় নতুন ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত অপরাধ দমন ও সুষ্ঠু তদন্তে গুরুত্ব, সবার সহযোগিতা কামনা

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৯ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক থানায় নতুন ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক ঝলক মোহন্ত। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের মাধ্যমে থানার তদন্ত শাখার কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেন।

থানা সূত্রে জানা যায়, কর্মজীবনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব পালন করে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি। অপরাধ দমন, জটিল মামলার রহস্য উদ্ঘাটন, তদন্ত কার্যক্রমের গতি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা।

দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, “ছাতকবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষকে দ্রুত ও কার্যকর পুলিশি সেবা প্রদানই হবে আমার প্রধান অঙ্গীকার। বিশেষ করে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দ্রুত সম্পন্ন করার জন্য সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”

তিনি আরও বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ছাতকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে, অভিজ্ঞ ও দায়িত্বশীল একজন কর্মকর্তাকে ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে তদন্ত কার্যক্রম আরও গতিশীল হবে, অপরাধ দমনে নতুন গতি আসবে এবং সাধারণ মানুষ দ্রুত ও ন্যায়সঙ্গত আইনি সেবা লাভ করবেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
26 July 2026

ছাতক থানায় নতুন ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত অপরাধ দমন ও সুষ্ঠু তদন্তে গুরুত্ব, সবার সহযোগিতা কামনা

https://dhanikchhatakersangbad.com/