1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার-সিআরবি,ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার-সিআরবি,ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৮৩ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সামাজিক ও ভোক্তা অধিকারভিত্তিক সংগঠন কনজিউমার রাইটস- সিআরবি,ছাতক উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করা হয় ছাতক বাজারস্থ সিআরবি’র উপজেলা কার্যালয় ফিরোজ মিয়া সেন্টারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিআরবি’ছাতক উপজেলা কমিটির সভাপতি শাহীন আহমদ শাহী। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ জাকারিয়া এবং সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার-সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাকীম ফারুক আহমদ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জানে আলম চৌধুরী।
বক্তারা তাঁদের বক্তব্যে ভোক্তা অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রচার প্রচারনামূলক কার্যক্রম জোরদার এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ঈদের আনন্দ ও সম্প্রীতি উদযাপনে সবাইকে এক টেবিলে বসে আপ্যায়ন করানোর জন্য সভাপতিকে আন্তরিক ধন্যবাদ জানান। আলোচনাকালে বক্তারা ছাতক উপজেলা কমিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
সহ-সভাপতি আলী আশরাফ তায়ীদ(সাবেক মেম্বার),
যুগ্ম সাধারণ সম্পাদক-বদিউল আলম ছালেক, হুসাইন আহমেদ,সানি দাস,সাংগঠনিক সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমান,যুগ্ম সাংগঠনিক সম্পাদক সামছুল হক,পণ্য মূল্য পর্যবেক্ষণ ও মনিটরিং বিষয়ক সম্পাদক মিলন রাণী দাস,প্রচার সম্পাদক বাবলু মিয়া,মোঃ কামরুজ্জামান ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন। পরে ঈদ শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে-কিছু দিন পূর্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমানের মমতাময়ী মাতার ইন্তেকালে শোক প্রকাশ করে মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
06 June 2026

কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার-সিআরবি,ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

https://dhanikchhatakersangbad.com/