1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে হাজী মখলিছ আলী হাফিজিয়া মাদরাসার উদ্বোধন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মৃত্যুফাঁদ পরিত্যক্ত বাস, সংঘর্ষে গুরুতর আহত ইসতিয়াক ও সোহাগ ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় ফয়েজ আহমেদ এমবিবিএস ডিগ্রি অর্জন করে চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ ছাতকের কৃতি সন্তান নুরুল হকের কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার-সিআরবি,ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত চেয়ারম্যান আব্দুল হকের নেতৃত্বে উন্নয়নের ছোঁয়া, বদলে যাচ্ছে জাউয়াবাজার ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে তাজপুর পয়েন্টে মদ্যপ অবস্থায় হট্টগোল: ছাতকে ৪ জন গ্রেফতার ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার

ছাতকে হাজী মখলিছ আলী হাফিজিয়া মাদরাসার উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৫৫ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো হাজী মখলিছ আলী হাফিজিয়া মাদরাসা। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মাদরাসা কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা, মালয়েশিয়া প্রবাসী আবদুল আউয়ালের সভাপতিত্বে ও হাফেজ মাসুক আহমদ হারুনের পরিচালনায় আনুষ্ঠানিক ভাবে
উদ্বোধন করেন ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মো. আবদুশ শহিদ। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাউসা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আজিজ আহমদ, ছাতক জালালিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম, রায়সন্তোষপুর হাবিবিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ফখরুল ইসলাম,
আলমপুর বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সৈয়দ মাহফুজুর রহমান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ নুর আহমদ, লতিফিয়া স্টুডেন্ট ফোরাম এর সভাপতি আবদুল গফফার, মাঞ্জিহারা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ বাবুল আহমেদ, দাহারগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারি নুর হোসেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ৩২জন শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করেছে হাজী মখলিছ আলী হাফিজিয়া মাদরাসা। এটি ভবিষ্যতে এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য প্রতিষ্ঠানের প্রতি সকলের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করেন অতিথিবৃন্দ।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • মঙ্গলবার (বিকাল ৫:২৯)
  • ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
০৯ জানুয়ারি ২০২৬

ছাতকে হাজী মখলিছ আলী হাফিজিয়া মাদরাসার উদ্বোধন

https://dhanikchhatakersangbad.com/