1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১৭৭ বার দেখা

ছাতক প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী ও চরমহল্লা ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চরমহল্লা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাজজাদ হোসেন তালুকদার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ভালোবাসা, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত শিক্ষা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং সবাই সুখ-শান্তিতে ঈদ উদযাপন করতে পারেন—সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। তাই সামর্থ্যবানদের প্রতি তিনি দরিদ্র ও হতদরিদ্র মানুষের খোঁজখবর নেওয়ার আহ্বান জানান।

সাজজাদ হোসেন তালুকদার দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “আমি সবসময় চরমহল্লা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”

এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনা করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
28 May 2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার

https://dhanikchhatakersangbad.com/