1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
মুখে কালো কাপড় নয়; মাথায় লাল কাপড় বেঁধে অধিকার আদায়ে নামতে হবে - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ৪ জন গ্রেফতার চরমহল্লা ইউনিয়নে বিদ্যুতের চরম ভোগান্তি, অতিষ্ঠ হাজারো গ্রাহক ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার ছাতকে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার মানুষের দুর্ভোগে নীরব থাকেননি আলমগীর হোসেন, নিজ অর্থায়নে সংস্কার করলেন জাউয়া সাহিত্যিক পাড়ার বেহাল সড়ক সুনামগঞ্জের ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার, উদ্ধার ৫২ বোতল বিদেশি মদ” ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও কুড়িয়ে পাওয়া নবজাতক, রহস্য ঘনীভূত গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ছাতকে কর্মশালা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ছাতক থানায় দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মুখে কালো কাপড় নয়; মাথায় লাল কাপড় বেঁধে অধিকার আদায়ে নামতে হবে

  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

ঢাকা, শনিবার, ১৬, আগস্ট, ২০২৫ খ্রী: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নির্বাহী সভাপতি আহমেদ আবু জাফর বলেছেন, সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের খসড়া নীতিমালা দেশের সাংবাদিক সংগঠন এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে চুড়ান্ত করার আহবান জানান। অন্যথায় এই নীতিমালা গ্রহনযোগ্যতা হারাবে। “সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে মুখে কালো কাপড় নয়, বরং মাথায় লাল কাপড় বেঁধে রাজপথে নামতে হবে।”

শনিবার ১৬ আগস্ট বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সংগঠনের সভাপতি এ কে এম আবুল হোসেনের সভাপতিত্বে আহমেদ আবু জাফর বলেন, “বাংলাদেশের সাংবাদিক সমাজ দীর্ঘদিন ধরে নানাভাবে বঞ্চিত। তাদের জীবন ও পেশাগত নিরাপত্তা আজ হুমকির মুখে। সাংবাদিকদের উপর নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনায় দোষীদের শাস্তি হয় না বললেই চলে। অথচ গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এখন কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “যে আন্দোলন কেবল প্রতীকী কালো কাপড় বেঁধে সীমাবদ্ধ থাকে, তাতে পরিবর্তন আসে না। আমাদের লাল কাপড় মাথায় বেঁধে রক্ত ঝরানোর শপথ নিয়ে মাঠে নামতে হবে। সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায্য দাবি আদায়ে এগিয়ে আসতে হবে।”

সভায় প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম বলছেন, গণমাধ্যম এবং সাংবাদিকদের জন্য যুগোপযোগী নীতিমালা দরকার। রাষ্ট্রের পক্ষ থেকে এ কাজটি করা উচিত।

বিশেষ অতিথি ছিলেন চৌধুরী রাশিদ উদ্দিন মাহমুদ, মহাসচিব, শিক্ষক কর্মচারী ফেডারেশন, মোঃ মনির হোসেন কাজী, সভাপতি, আইজেএফ, নাজমুল হাসান বাবু, চেয়ারম্যান, ফিউচার ফাউন্ডেশন, সম্পাদক, টুটুল চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব ও সংগঠক, জনতা ব্যাংক।

অন্য বক্তারা বলেন, সাংবাদিক এবং সাংবাদিকদের সংগঠনের সঙ্গে আলোচনা করে শিগগিরই আলাদা সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ের সংবাদকর্মীদের হয়রানি, হুমকি ও হামলার ঘটনা বন্ধ করতে হবে।

আলোচনা সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোতাহার বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার ও ফাতেমা আক্তার।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (বিকাল ৪:৪৯)
  • ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
১৬ আগস্ট ২০২৫

মুখে কালো কাপড় নয়; মাথায় লাল কাপড় বেঁধে অধিকার আদায়ে নামতে হবে

https://dhanikchhatakersangbad.com/