1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতক থানায় চৌকিদার প্যারেড অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

ছাতক থানায় চৌকিদার প্যারেড অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক থানায় গ্রাম পুলিশের চৌকিদার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে ছাতক থানা প্রাঙ্গণে এই প্যারেডের আয়োজন করা হয়।

প্যারেডে ছাতক থানার আওতাধীন প্রত্যেকটি ইউনিয়নের দফাদার ও চৌকিদাররা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব আব্দুল কাদের এবং ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব শফিকুল ইসলাম।

প্যারেডে বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজা মণ্ডপে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে দফাদার-চৌকিদারদের করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের সক্রিয় ভূমিকা গুরুত্বের সাথে উল্লেখ করে কর্মকর্তারা বলেন, পূজার সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
23 September 2025

ছাতক থানায় চৌকিদার প্যারেড অনুষ্ঠিত

https://dhanikchhatakersangbad.com/