1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
সুনামগঞ্জের ছাতকে চুরি, মাদক ও সন্ত্রাস বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

সুনামগঞ্জের ছাতকে চুরি, মাদক ও সন্ত্রাস বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
চুরি, মাদক, সন্ত্রাস, জুয়া, যৌতুক, বাল্যবিবাহসহ নানা সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের ছাতকে এক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর পুলিশ ফাঁড়ির সামনে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে এ সমাবেশ ও আলোচনা সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম। সমাবেশটি সঞ্চালনা করেন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাজন কুমার ঘোষ এবং বিট পুলিশ সদস্য সত্তার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল কাদের। তিনি বলেন—
“বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমানো সম্ভব হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করলে অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়া সম্ভব। এজন্য এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম খান। তিনি বলেন—
“শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি ইউনিয়নে নিয়মিত বিট পুলিশিং সমাবেশ করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ এলাকায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এছাড়াও বক্তব্য রাখেন

আব্দুল লতিফ, ইনচার্জ, জাহিদপুর পুলিশ ফাঁড়ি

এসআই মঞ্জুর

এএসআই সাইফুল

ওবায়দুল হক শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক, জালালাবাদ থানা জামায়াতে ইসলামী

মতিউর রহমান রুহেল, সদস্য, উপজেলা বিএনপি আহবায়ক কমিটি

ফয়জুর রহমান

হাফিজুর রহমান

মুশফিকুর রহমান

ছাদিকুর রহমান ছাদিক, সমাজসেবক

মোহাম্মদ মানিক মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক

ওসমান

কিবরিয়া

জাবেদ আহমেদ, জামায়াত নেতা

রাহাত আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, সমাজে অপরাধ প্রবণতা হ্রাস করতে হলে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মাদক, সন্ত্রাস, চুরি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে পুলিশ-জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সুন্দর ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

সমাবেশে বিট পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, নিয়মিত এই ধরনের বিট পুলিশিং সমাবেশ আয়োজন করা হলে সমাজ থেকে অপরাধ কার্যকরভাবে দমন করা সম্ভব হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
01 September 2025

সুনামগঞ্জের ছাতকে চুরি, মাদক ও সন্ত্রাস বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

https://dhanikchhatakersangbad.com/