1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ব্যবসায় বিশেষ অবদানের জন্য শেখ মোহাম্মদ আব্দুল বাছিতের পদক গ্রহন। - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

ব্যবসায় বিশেষ অবদানের জন্য শেখ মোহাম্মদ আব্দুল বাছিতের পদক গ্রহন।

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
রাজধানীর পল্টন টাওয়ারের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে রোববার সকালে আয়োজিত একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে মাদার তেরেসার ১১৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এটি আয়োজিত হয় মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে। যেখানে দেশের বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখা ২৫ জন পুরস্কৃত হন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল ইসলাম হারুন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক পুষ্পেন রায় ও এডিডিএল এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মোশফেকুল আলম
এছাড়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা ও ইবাইস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ।ব্যবসায় বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি বিচার পতি সিকদার মকবুল হকের হাত থেকে মাদার তেরেসা পদক গ্রহন করেন শেখ মোহাম্মদ আব্দুল বাছিত।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী।
পুরস্কার বিতরণী:
অনুষ্ঠানে, দেশের তথ্যপ্রযুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখায় ২৫ জন সম্মানিত ব্যক্তি তাদের স্ব-স্ব ক্যাটাগরিতে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেন।
এই পুরস্কারগুলো তাদের দক্ষতা, নিষ্ঠা, এবং পেশাগত উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। দেশের বিভিন্ন ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা এই পুরস্কার পেয়ে গর্বিত ও অনুপ্রাণিত হয়েছেন, এবং তাদের কাজ ভবিষ্যতে আরও উন্নতির দিকে পরিচালিত করবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
01 September 2025

ব্যবসায় বিশেষ অবদানের জন্য শেখ মোহাম্মদ আব্দুল বাছিতের পদক গ্রহন।

https://dhanikchhatakersangbad.com/