1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে চুরি, মাদক ও সন্ত্রাস বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত। - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

ছাতকে চুরি, মাদক ও সন্ত্রাস বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২২৬ বার দেখা


জুনেদ আহমদ রুনু, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতক জাহিদ পুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” – এই স্লোগানকে সামনে রেখে সোমবার  ( ৪আগস্ট) উপজেলার দোলার বাজারে মা নেহার কমিটির সেন্টারে  এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল চুরি, মাদক, জুয়া, যৌতুক, বাল্য বিবাহ ও সন্ত্রাসের মতো সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে সহযোগিতার সম্পর্ক স্থাপন করা।
দোলার বাজার ইউপি চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে ও বিট পুলিশ সদস্য সওারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র পুলিশ  সুপার (সুনামগঞ্জ সার্কেল) আব্দুল কাদের। বক্তব্যে তিনি বলেন, এই সমাবেশের মাধ্যমে পুলিশ এবং জনগণের মধ্যে দূরত্ব কমানো এবং একসাথে কাজ করে একটি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়া সম্ভব উপস্থিত জনসাধারণকে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছাতক  থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বক্তব্যে বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ করে যাচ্ছেন। এই উদ্যোগ এলাকায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা-প্রত্যাশা ব্যক্ত করেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,জাহিদ পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল লতিফ, এস,আই,মঞ্জুর,এ,এস, আই, সাইফুল  জালালাবাদ থানা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক শাহিন,উপজেলা বিএনপির আহবায়ক মতিউর রহমান রুহেল,বিএনপি নেতা ছায়েদ আহমদ,ছাদিকুর রহমান, আনোয়ার হোসেন, মুশফিকুর রহমান, কাজী আসকির আলী, ওসমান,কিবরিয়া,জামাত নেতা জাবেদ আহমেদ, সেলিম আহমদ প্রমুখ। এসময় বিট পুলিশিং কমিটির সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
04 August 2025

ছাতকে চুরি, মাদক ও সন্ত্রাস বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

https://dhanikchhatakersangbad.com/