1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
সুনামগঞ্জের আজমপুর মজাপুকুরের চারপাশের রাস্তা মেরামতের দাবীতে মানববন্ধন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন সুনামগঞ্জের ছাতকে মাদক বিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। ছাতকে বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ৪ জন গ্রেফতার চরমহল্লা ইউনিয়নে বিদ্যুতের চরম ভোগান্তি, অতিষ্ঠ হাজারো গ্রাহক ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার ছাতকে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার মানুষের দুর্ভোগে নীরব থাকেননি আলমগীর হোসেন, নিজ অর্থায়নে সংস্কার করলেন জাউয়া সাহিত্যিক পাড়ার বেহাল সড়ক সুনামগঞ্জের ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার, উদ্ধার ৫২ বোতল বিদেশি মদ” ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও কুড়িয়ে পাওয়া নবজাতক, রহস্য ঘনীভূত

সুনামগঞ্জের আজমপুর মজাপুকুরের চারপাশের রাস্তা মেরামতের দাবীতে মানববন্ধন

  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১৫ বার দেখা


সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আজমপুর মজাপুকুরের চারপাশের রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীসহ স্থানীয়রা।
এমন অবস্থায় চলাচলের একমাত্র রাস্তাটি সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবের দাবীতে মাননববন্ধন করেছে ভোক্তভোগীরা।
আজ সোমবার সকাল ১০টায় শিক্ষার্থীসহ এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন কাজী মাওলানা ওয়াজিহ উদ্দিন, মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মালিক, মান্নারগাঁও ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মছব্বির, সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী, আব্দুল মতিন, শফিুকুর রহমান, আরশ আলী, রাকিব আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মজাপুকুরে অপরিকল্পিতভাবে মৎস্যচাষের কারনে হুমকির মুখে পড়েছে চলাচলের একমাত্র রাস্তা। পুকুরের চাষকৃত মাছ রাস্তাটির নিচের মাটি খেয়ে গর্ত করার কারনে প্রতিনিয়িত ভেঙ্গে সরু হয়ে যাচ্ছে। এই রাস্তাটি আমাদের চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছাতক ও সুনামগঞ্জ জেলা শহরে যাতায়াতে এই রাস্তাটি আমাদের একমাত্র ভরসা। অথচ প্রতিনিয়ত ভাঙ্গনের মুখে পড়ে রাস্তাটি ভেঙ্গে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাই পুকুরটি ভরাট করে অথবা চারপাশে গাইডওয়াল দিয়ে রাস্তাটি মেরামতের দাবী জানাই।
বক্তারা আরো বলেন, ৪টি স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিশুরা এই রাস্তা দিয়ে চলাচল করে। মেঘ-বৃষ্টিতে রাস্তাটি পিচ্ছিল থাকায় যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পরে। রাস্তাটি দিন দিন সরু হয়ে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে কোমলমতি শিশুরা স্কুল-মাদ্রাসায় যাওয়া আসা করছে। তাদের জীবনের ঝুঁকির কথা চিন্তা করে হলেও রাস্তাটি দ্রুত মেরামত করা প্রয়োজন। রাজধানীর মাইলস্টোনের ফুলগুলোর মত আর কোন ফুল অকালে ঝড়ে পড়–ক সেটা আমরা চাই না। তাই আমরা চাই হয় পুকুরটি ভরাট করা হোক না হয় চারদিকে গাইডওয়াল দিয়ে আমাদের চলাচলের জন্য রাস্তাটি দ্রুত মেরামত করা হোক।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (দুপুর ১:৩৫)
  • ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
২৮ জুলাই ২০২৫

সুনামগঞ্জের আজমপুর মজাপুকুরের চারপাশের রাস্তা মেরামতের দাবীতে মানববন্ধন

https://dhanikchhatakersangbad.com/