1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে ছৈলা আফজালাবাদ ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

ছাতকে ছৈলা আফজালাবাদ ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার দেখা
Oplus_131072

ছাতক সংবাদ ডেস্ক:
সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর করার লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বুধবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এবং “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (GAAP)”–এর বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ছাতক উপজেলা সমন্বয়কারী প্রসেনজিৎ বিশ্বাস। তিনি গ্রাম আদালতের ভূমিকা, মামলার ধরন, বিচার প্রক্রিয়া ও জনগণের ন্যায়বিচার প্রাপ্তির সহজলভ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষ দ্রুত বিচার পায়, যা মামলা-মোকদ্দমার জটিলতা ও খরচ অনেকাংশে কমিয়ে আনে।”

সভায় সভাপতিত্ব করেন সিংচাপইড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আজাদ মিয়া, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল মতিন, মিলাদ হুসেন, মোঃ জহির আলী, ইউপি সদস্যা আসনা আক্তার, আকলাবুন নেছা, চন্দ্রমালা বিবি, সমাজসেবক কছির আলী, অধীর রঞ্জন দাস, রংমিস্ত্রি সাজ্জাদ মিয়া, ইমাম মোঃ জালাল উদ্দীন, শ্রমিক মোঃ লিটন, তোরাব আলীসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ সদস্যরা।

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সহজ ও দ্রুত বিচার ব্যবস্থা গড়ে তোলা গেলে সাধারণ মানুষ ন্যায়বিচারের প্রতি আরও আস্থাশীল হবে এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে সময় ও খরচ উভয়ই কমে আসবে।

স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজনের আহ্বান জানান বক্তারা, যাতে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী হয় এবং সাধারণ জনগণ সরাসরি এর সুফল পেতে পারে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
05 November 2025

ছাতকে ছৈলা আফজালাবাদ ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

https://dhanikchhatakersangbad.com/