1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে পুলিশের পৃথক অভিযানে ৩ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

ছাতকে পুলিশের পৃথক অভিযানে ৩ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতকে আইন-শৃঙ্খলা রক্ষা ও ওয়ারেন্টভুক্ত আসামীদের ধরতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৃথক পৃথক অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়,১১ই অক্টোবর শনিবার রাতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খানের নির্দেশে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ছাতকের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রথমে নোয়ারাই ইউনিয়নের কুপিয়া গ্রামে সিআর-৩৯৯/২৫ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুল হান্নান (৩৮)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের ছিদ্দেক আলীর পুত্র।

অন্যদিকে, একই রাতে আরেকটি পৃথক অভিযানে কালারুকা ইউনিয়নের বোবরাপুর গ্রামে অভিযান চালিয়ে সিআর-৫৪৯/২৩ (ছাতক) মামলার সাজাপ্রাপ্ত আসামী মোছাঃ সেলিনা বেগম-কে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার কবির আহমদের স্ত্রী বলে জানা গেছে।

এছাড়া, তৃতীয় অভিযানে বিদ্যুৎ সিআর-১৭৬/২৩ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ খুরশেদ আলী-কে পুলিশ গ্রেফতার করে। তিনি নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের জনিফর আলীর পুত্র।

গ্রেফতারের পর তিনজন আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান।

তিনি আরও বলেন,

“ছাতক থানার সকল পুলিশ সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছে। ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ছাতক থানা পুলিশ সম্প্রতি মাদক, চুরি, ছিনতাই ও ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারে জোরদার অভিযান চালিয়ে যাচ্ছে, যা এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
12 October 2025

ছাতকে পুলিশের পৃথক অভিযানে ৩ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

https://dhanikchhatakersangbad.com/