1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে হাইওয়ে থানার উদ্যোগে মতবিনিময় সভা - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদিরকে ইসলামী আন্দোলনের পূর্ণ সমর্থন। ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদল নেতার মতবিনিময় ছাতক-দোয়ারার উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বড় পরিবর্তনের আশ্বাস মিলনের ছাতকে দেওয়াল ঘড়ি সমর্থনে গণমিছিল ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত। ছাতকে সোনালী বাংলা বাজারে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ । অবৈধ মাটি উত্তোলনের দায়ে ছাতকে উপজেলা কৃষক দলের আহবায়কের ৬ মাসের জেল ছাতকে গণভোটে হ্যাঁ প্রচারে জামায়াতের মাল্টিমিডিয়া প্রচার বাস লন্ডনে কাউন্সিলর পদে নির্বাচন করতে সবার কাছে দোয়া ও সহযোগীতা চেয়েছেন সাবেক কাউন্সিলর শাহ আলম বিএনপি’র ধানের শীষের প্রার্থী মিলনের কন্যার আবেগঘন ভোটের আহ্বান ছাতক–দোয়ারাবাজারে জামায়াত প্রার্থী আব্দুস সালাম আল-মাদানীর বিশাল নির্বাচনী সমাবেশ।

ছাতকে হাইওয়ে থানার উদ্যোগে মতবিনিময় সভা

  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার দেখা
১০

ছাতকের সংবাদ ডেক্স:
সুনামগঞ্জের ছাতকে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিকেল ৩টায় ছাতক উপজেলার ধারণবাজার এলাকায় জয়কলস হাইওয়ে থানার প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে সিলেট সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা মো. সাইজুদ্দিন।

সভায় সভাপতিত্ব করেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী এবং সঞ্চালনা করেন হাইওয়ে পুলিশের সার্জেন্ট সম্রাট।

সভায় অংশ নেন বিভিন্ন পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা। উপস্থিত ছিলেন সিলেট কুমারগাঁও বাস পরিচালনা কমিটির সভাপতি রনজয়, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (১৬৯৩), সুনামগঞ্জ জেলার সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ আলী, শ্রমিক ইউনিয়নের ধারণ উপশাখার সভাপতি মিদুল মিয়া, সদস্য আবদুর রহিম মেম্বার, জাউয়াবাজার উপ-শাখার সভাপতি ঝুমুন, সাধারণ সম্পাদক আব্দুল হক, গোবিন্দগঞ্জ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রবিউল হাসান নয়ন, জাউয়াবাজার মাইক্রোবাস শাখার সভাপতি তাসলিম খান ফরিদ, জুয়েল রানা প্রমুখ।

সভায় বক্তারা মহাসড়কে যান চলাচলের শৃঙ্খলা, চালকদের সচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা রোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশের ভূমিকাকে স্বাগত জানান। তারা আরও বলেন, যানবাহন চালকদের প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম বাড়ালে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

সভাটি পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, যা করেন ধারণ নতুনবাজার জামে মসজিদের ইমাম মাওলানা কুতুব উদ্দিন সালেহী।

হাইওয়ে পুলিশ ভবিষ্যতেও এ ধরনের সভার মাধ্যমে স্থানীয় জনগণ, চালক ও মালিকদের সাথে সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করতে চায় বলে জানান ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (সকাল ৮:৪৬)
  • ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD