1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরীর উপহার বিতরণ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

ছাতকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরীর উপহার বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স ঃ
সুনামগঞ্জের ছাতকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতনী ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান। এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি পূজার উপহার সামগ্রী প্রদান করেন।

৩০শে সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি ছাতক পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি পূজা মণ্ডপে যান। সেখানে উপস্থিত পূজারি, ভক্ত ও স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।

উপহার বিতরণকালে মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমরা চাই দেশের সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করুক। বিএনপি সর্বদা সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করে। জননেতা তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার সামগ্রী মূলত ভালোবাসা ও সম্প্রীতির প্রতীক।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করছে, এটা আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে হলে সবাইকে পরস্পরের প্রতি সহমর্মিতা ও শ্রদ্ধাশীল হতে হবে।”

মণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া পূজা মণ্ডপের নেতৃবৃন্দ ও সনাতনী ধর্মাবলম্বীরা বিএনপি নেতার এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।

উল্লেখ্য, প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে ছাতকসহ সারা দেশে বিএনপি নেতৃবৃন্দ স্থানীয়ভাবে পূজা মণ্ডপ পরিদর্শন করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবছরও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান পূজার আনন্দ ভাগাভাগি করে নিলেন

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
30 September 2025

ছাতকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরীর উপহার বিতরণ

https://dhanikchhatakersangbad.com/