1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
তাতিকোনা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ছাতক থানার ওসি - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

তাতিকোনা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ছাতক থানার ওসি

  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতক উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ। এর অংশ হিসেবে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান তাতিকোনা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব রঞ্জন কুমার ঘোষ। তারা পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে ওসি সফিকুল ইসলাম খান বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পূজার সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান।

উল্লেখ্য, এ বছর ছাতক উপজেলায় বিভিন্ন স্থানে একাধিক দুর্গাপূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দিনরাত কাজ করে যাচ্ছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
20 September 2025

তাতিকোনা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ছাতক থানার ওসি

https://dhanikchhatakersangbad.com/