1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া

  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিন মহাসপ্তমীতে সুনামগঞ্জ পৌরসভাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং ভক্ত-দর্শনার্থী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি সকলকে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার আহ্বান জানান।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
29 September 2025

সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া

https://dhanikchhatakersangbad.com/