1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে ইসলামপুর ইউনিয়ন বিএনপির দুটি ওয়ার্ড সম্মেলন সম্পন্ন। - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

ছাতকে ইসলামপুর ইউনিয়ন বিএনপির দুটি ওয়ার্ড সম্মেলন সম্পন্ন।

  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার দেখা


ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির ৮ ও ৯ নং ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করা হয়েছে। রোববার সকালে ৮ নং ওয়ার্ডের মোল্লা পাড়া বাজারে ও ৯ নং ওয়ার্ডের ইসলাম বাজারে পৃথক দুটি ওয়ার্ড সম্মেলনে ইসলামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আশিদ আলীর পরিচালনায় ও ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ তৈয়বুর রহমান, আনোয়ার হোসেন, বাবুল মিয়া -১,বাবুল মিয়া-২,নেছার আলী, ডা.আব্দুল হান্নান, কামরুল ইসলাম, হেলাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম।এসময় ৮ নং ওয়ার্ড সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাসুক মিয়া,ফজলুর রহমান, হাজী ছুরত মিয়া, খালেদ হোসেন, লোকমান উদ্দিন, মস্তাক আহমদ, জালাল উদ্দিন, আবুল কাসেম, নজমুল হক,মছরু মিয়া,জয়নুল হক,মহসিন আলী, খলিল মিয়া, আবু সামাদ,ইন্তাজ আলী, শাহ আলম,কাওসার আহমদ, বাবুল মিয়া প্রমূখ। ৯ নং ওয়ার্ড সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও মানবাধির কর্মি একতা বালু সমিতির সাধারণ সম্পাদক দিলোওয়ার হোসেন, মখদ্দুস আলী, রহমত আলী, আনসার আলী, সুফু মিয়া,খলিল মিয়া,আঙ্গুর মিয়া,আয়না মিয়া,আব্দুল কাদির, ছাদির মিয়া, প্রমূখ।সম্মেলনের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাওলানা সিরাজুল ইসলাম। সভাপতির বক্তব্য হাজী আব্দুস সামাদ বলেন দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রামের পর মানুষের ভোটের অধিকার ফিরে এসেছে। তাই আমরা বিএনপির পদ পদবির দিকে না তাকিয়ে মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করতে এগিয়ে আসতে হবে । জাতীয়তাবাদী শক্তিকে আরও সুদৃঢ় করতে তৃনমুল পর্যায়ের সকল নেতা কর্মিকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। যুগ্ম আহবায়ক হাজী আশিদ আলী বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের সাগরে ভাসিয়ে দিয়েছিল। ছাত্র জনতার আন্দোলন আমাদের আবারও রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। আওয়ামী ও জামাতি দুসরদের দলে বা কমিটিতে স্থান দেওয়া যাবে না।বিএনপির নিবেদিত প্রাণ কর্মিরাই সর্বাগ্রে স্থান পাবে।তবেই দলীয় শৃঙ্খল মানা হবে। আমরা কর্মসুচী দিলে আওয়ামী লীগ হরতাল দিয়েছে। তবুও আমাদের আন্দোলন দমিয়ে রাখতে পারেনি। তাই আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
28 September 2025

ছাতকে ইসলামপুর ইউনিয়ন বিএনপির দুটি ওয়ার্ড সম্মেলন সম্পন্ন।

https://dhanikchhatakersangbad.com/