1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতক থানায় নতুন ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত অপরাধ দমন ও সুষ্ঠু তদন্তে গুরুত্ব, সবার সহযোগিতা কামনা গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

ছাতকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৪ বার দেখা
oplus_0

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতক উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে ছাতকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ছাতক থানা পুলিশের আয়োজনে ছাতক সোলেমান সেন্টারের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান। এসময় তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সার্বজনীন উৎসব। পূজা যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য ছাতক থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা, নিয়মিত টহল, চেকপোস্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হবে।”

তিনি আরও জানান, পূজামণ্ডপে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, যানজট এড়াতে যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার এবং স্বেচ্ছাসেবক বাহিনীর সক্রিয় অংশগ্রহণে একটি সুন্দর পরিবেশ তৈরি করা হবে। পাশাপাশি গুজব বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনি শংকর ভৌমিক, সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ অধিকারী, সাধারণ সম্পাদক দোলন তরফদারসহ কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বাবু রাবিন্দ্র কুমার দাশ, পিযুষ ভট্টাচার্য,শংকর কুমার দাস, অরুণ দাস, সুমন দেবনাথ, কালীদাস, চম্পু রায়, বাবু হেমন্ত দত্তসহ ১৩টি ইউনিয়ন ও পৌরসভার পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা।

এ ছাড়াও সভায় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, পূজা চলাকালীন সময়ে প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে। পাশাপাশি রাতের বেলা বিশেষ টহল জোরদার করা হবে।

সভা শেষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ছাতক থানার ওসি মোঃ শফিকুল ইসলাম খানের উদ্যোগকে স্বাগত জানান এবং ছাতকবাসীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
18 September 2025

ছাতকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

https://dhanikchhatakersangbad.com/