1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
শান্তিগঞ্জে কার-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই সরকারি কর্মচারীর - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

শান্তিগঞ্জে কার-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই সরকারি কর্মচারীর

  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের খাদ্যগুদামের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনই সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সেদিন সকালে মোটরসাইকেলযোগে জগন্নাথপুর যাচ্ছিলেন দুই আরোহী। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান দোয়ারাবাজার থানার সাউদেরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে মো. জুয়েল মিয়া। গুরুতর আহত অপরজনকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে পথে তার মৃত্যু হয়। তিনি হলেন সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগর ময়নার পয়েন্ট এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. শব্দর আলী।

জানা গেছে, নিহত দুইজনই সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জারিকারক পদে কর্মরত ছিলেন। ঘটনার সময় তারা অফিসের কাজে জগন্নাথপুর যাচ্ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
13 September 2025

শান্তিগঞ্জে কার-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই সরকারি কর্মচারীর

https://dhanikchhatakersangbad.com/