1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কমিটি গঠন। - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

ছাতকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কমিটি গঠন।

  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার দেখা


ছাতকের সংবাদ ডেক্স :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ছাতক উপজেলা কমিটি গঠন করা হয়েছে। রবীন্দ্র কুমার দাসকে আহবায়ক ও সুমন দেবনাথকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সকালে কমিটি গঠন উপলক্ষে শহরের বাগবাড়িস্থ শিব মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভার উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক ব্যবসায়ী শংকর কুমার দাস। শ্রীশ্রী মহাপ্রভূর আখড়া কমিটির সভাপতি এডভোকেট পীযুষ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক অশোক তালুকদার।প্রধান বক্তার বক্তব্যে রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক বাবু অজিত দাস।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের জেলা কমিটির সদস্য সচিব এডভোকেট দীপংকর বনিক,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বাবু রাজন তালুকদার, ছাতক রাম কৃঞ্চ সেবাশ্রমের সিনিয়র সহ-সভাপতি মহন্ত কুমার রায় প্রমূখ।সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন শিব মন্দিরের সেবাইত কাজল ভট্টাচার্য। সভায় বক্তারা বলেন আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সামপ্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সকল সনাতন ধর্মাবলম্বী দের ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। জাতীয়তাবাদী চেতনায় উদ্ভুদ্ধ হয়ে দেশের মঙ্গল কামনা সকলকে এগিয়ে আসতে হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
07 September 2025

ছাতকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কমিটি গঠন।

https://dhanikchhatakersangbad.com/