1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
দোয়ারা বাজার উপজেলা খেলাফত মজলিসের প্রশিক্ষন ও গণমিছিল অনুষ্ঠিত। - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতক থানায় নতুন ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত অপরাধ দমন ও সুষ্ঠু তদন্তে গুরুত্ব, সবার সহযোগিতা কামনা গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

দোয়ারা বাজার উপজেলা খেলাফত মজলিসের প্রশিক্ষন ও গণমিছিল অনুষ্ঠিত।

  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স ঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার খেলাফত মজলিসের উদ্যোগে ৫ আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত তরবিয়তী মজলিস (প্রশিক্ষন) শুরুতে দারসে কুরআন পেশ করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা শায়খুল হাদীস মাওলানা আব্দুল মান্নান।

‘ইসলামী সংগঠন, নেতৃত্ব ও আনুগত্য ‘ বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান।

শাখা সভাপতি মাওলানা মঈনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদের সঞ্চালনায় দোয়ারা বাজারস্থ মা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত তরবিয়তি মজলিসে
‘ইসলামী আন্দোলনের কর্মীদের গুণাবলী’ বিষয়ে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক আখতার হুসাইন আতিক।

এতে অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস দোয়ারা বাজার উপজেলা উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন, ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী,ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি মুহিব আজিজ,খেলাফত মজলিস দোয়ারা বাজার উপজেলা সহ সভাপতি- কাজী মাওলানা লুৎফুর রহমান,সিলেট কোতোয়ালি পশ্চিম থানা সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ,ছাতক পৌর সহ সভাপতি মাওলানা এখলাছুর রহমান,সাধারণ সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার,দোয়ারা বাজার উপজেলা সহ সাধারণ সম্পাদক নূর আহমদ মাছুম, মাওলানা নাজিম বিন হক ,ছাতক পৌর শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম তাজুল,দোয়ারা বাজার উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুর রহমান তালুকদার,ছাতক পৌর সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমীন,দোয়ারা বাজার উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক হাফিজ শাহীন আহমদ,উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ আলী,শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল লতিফ,নির্বাহী সদস্য- মাওলানা জয়নাল আবেদীন,মাওলানা আরশাদ মাহমুদ প্রমূখ।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
06 August 2025

দোয়ারা বাজার উপজেলা খেলাফত মজলিসের প্রশিক্ষন ও গণমিছিল অনুষ্ঠিত।

https://dhanikchhatakersangbad.com/