1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে তারেক রহমানের ৩১দফা দাবী বাস্তবায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

ছাতকে তারেক রহমানের ৩১দফা দাবী বাস্তবায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার দেখা
oplus_0

ছাতকের সংবাদ ডেক্স:
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
(গত ১০ ডিসেম্বর ২০২৫) বাদ এশা শাফী আহমেদের বাড়ির উঠানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মঈন উদ্দিন।
যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইব্রাহিম আলী ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাভলু তালুকদার।

উঠান বৈঠকের প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম গতিশীল টিম–২০২৫ সুনামগঞ্জ জেলা দায়িত্বপ্রাপ্ত এ কে এম রিপন তালুকদার।

প্রধান বক্তা ছিলেন কালারুকা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান মানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাহা উদ্দিন শাহী, উপজেলা যুবদল নেতা ও সাবেক মেম্বার জুয়েল আহমদ, বিএনপি নেতা আবুল কালাম, সাব্বির আহমেদ শফী, সৈয়দুর রহমান, খয়াজ আলী, আলী হুসেন, শুনু মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল করিম, চান্দ আলী, ফরহাদ আলী, আইন উদ্দিন, সবুর উদ্দিন, রহিম উদ্দিন, ছাতক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাবেক সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য রাজু আহমদ চাঁদ, যুবদল নেতা আব্দুল আমিন, আব্দুল্লা, হুসাইন আহমেদ, নবীর মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা হেলাল আহমদ, হিরন মিয়া, ফরাজ আলী কাক্টা, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা সফির উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ছয়ফুল, কৃষক দল নেতা শাহজাহান তালুকদার, যুবদল নেতা শামছুল, লায়েক মিয়া, কুটি লাল, কৃষক দল নেতা আব্দুল হাই, সহ–সভাপতি মো. আলী, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আল আমিন তাশরিফ, আব্দুল কাদির, সিদ্দিক, আলেক, আরমান, আমির প্রমুখ।

এছাড়াও বিএনপি নেতা আরব আলী ও শামছুদ্দিন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে জননেতা কলিম উদ্দিন আহমেদ মিলন–এর সমর্থনে এবং তারেক রহমানের ৩১ দফা পূরণের লক্ষ্যে জনগণকে সংগঠিত করতে হবে।
এসময় নেতাকর্মীরা স্লোগান তোলেন—
“তারুণ্যের নতুন ভোট ধানের শীষে”,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ”।

উঠান বৈঠক আয়োজন করে কালারুকা ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদল।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
10 December 2025

ছাতকে তারেক রহমানের ৩১দফা দাবী বাস্তবায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

https://dhanikchhatakersangbad.com/