1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে সাবেক এমপি মিলনের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি জেমস স্টুয়ার্টের বৈঠক - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

ছাতকে সাবেক এমপি মিলনের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি জেমস স্টুয়ার্টের বৈঠক

  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স ঃ
সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারাবাজার আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার ও ফার্স্ট সেক্রেটারি জেমস এ. স্টুয়ার্ট।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ছাতক পৌরসভার বাগবাড়ি মহল্লায় অবস্থিত তার নিজ বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচনী পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড, স্থানীয় রাজনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।

কলিম উদ্দিন আহমেদ মিলন দীর্ঘদিন ধরে এই অঞ্চলের জনপ্রিয় ও গ্রহণযোগ্য একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি সাবেক সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা ও দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি যেমন শ্রদ্ধাভাজন, তেমনি সাধারণ মানুষের কাছেও আস্থার প্রতীক।

সাক্ষাৎকালে তিনি মার্কিন প্রতিনিধির কাছে তুলে ধরেন নির্বাচনী মাঠে বিরোধী দলের বাধাগ্রস্ত কর্মকাণ্ড, প্রশাসনের ভূমিকা ও একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেইং ফিল্ডের বিষয়গুলো।

এ সময় তিনি বলেন, “গণতন্ত্র রক্ষায়, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা মাঠে আছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারি একটি স্বচ্ছ নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

সাক্ষাতে অন্যান্য স্থানীয় বিএনপি নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। মার্কিন প্রতিনিধির এ সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
03 December 2025

ছাতকে সাবেক এমপি মিলনের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি জেমস স্টুয়ার্টের বৈঠক

https://dhanikchhatakersangbad.com/