1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
সুনামগঞ্জে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের জেলা টিম গঠন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতক থানায় নতুন ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত অপরাধ দমন ও সুষ্ঠু তদন্তে গুরুত্ব, সবার সহযোগিতা কামনা গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

সুনামগঞ্জে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের জেলা টিম গঠন

  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

বাংলাদেশ সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার নতুন টিম গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় সুনামগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণে এক ধর্মচক্র সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন এবং সঞ্চালনায় ছিলেন জেলা টিমের সিনিয়র সদস্য অরুণ বৈদ্য অপু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় টিমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৌরভ দেব। তিনি বলেন, “দেশের প্রতিটি জেলা ও মহানগরে একটি করে টিম গঠন করা হচ্ছে, যার নেতৃত্বে থাকবেন একজন টিম লিডার। আগ্রহী ও দক্ষ স্বেচ্ছাসেবকদের বিভিন্ন বিভাগে অন্তর্ভুক্ত করে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মানিক হালদার। তিনি বলেন, “সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ, দরিদ্র সহায়তা, ধর্মীয় মূল্যবোধের প্রসারসহ নানা সামাজিক ক্ষেত্রে কাজ করে থাকে। প্রশিক্ষিত ও সক্রিয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমেই এই কার্যক্রম পরিচালিত হয়।”

তিনি সার্বজনীন দুর্গাবাড়ি কর্তৃপক্ষকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, “আমরা আজকের সভার মাধ্যমে সুনামগঞ্জ জেলা টিমের ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছি। দুর্জয় দত্ত পুরকায়স্থকে টিম লিডার এবং উজ্জ্বল চন্দ, টুটুল দাস টিটু ও লাকী রানী চন্দকে সহকারী টিম লিডার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা টিমের সদস্য সাগর সরকার, নীল দাস, বিষ্ণু রবিদাস রকি, সঞ্জু দাস, সৈলেন বিশ্বাস, সুনামগঞ্জের সৌরভ ঘোষ, অমি দাস গুপ্ত, সুব্রত বর্মন, আকাশ দাস, শ্রীবাস তালুকদার, সাগর দাস, শিপু দাস, লিকছন বর্মন, অনুকুল বর্মন, মৌসুমি রানী বিশ্বাস, বিশ্বকা রানী, সমর তালুকদার, যুগল বর্মন, রনি দাস, সেবক দাস প্রমুখ।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
26 July 2025

সুনামগঞ্জে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের জেলা টিম গঠন

https://dhanikchhatakersangbad.com/