1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
বিশ্বনাথে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতক থানায় নতুন ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত অপরাধ দমন ও সুষ্ঠু তদন্তে গুরুত্ব, সবার সহযোগিতা কামনা গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

বিশ্বনাথে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন

  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার দেখা

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার (৫ জুলাই) ব্রাহ্মমুহূর্তে শ্রীশ্রী জগন্নাথদেবের আবাহন, পূজা-অর্চনার মাধ্যমে উল্টো রথযাত্রার আয়োজনের মাধ্যমে মহোৎসবের সমাপ্তি ঘটে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া (মশুল্লা) গ্রামের ‘বিশ্বরূপ মডেল মন্দির’ প্রাঙ্গন থেকে ‘জাগ্রত শ্রীকৃষ্ণ চৈতন্য পরিষদ’-এর আয়োজনে টানা চতুর্থবারের মতো ‘রথযাত্রা’ ও ‘উল্টো রথযাত্রা’ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। উল্টো রথযাত্রার রথটি পৌর শহরের প্রধান সড়ক পরিক্রমা শেষে আবার ‘বিশ্বরূপ মডেল মন্দির’ প্রাঙ্গণে ফিরে আসে।

এছাড়াও উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রাম, খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর গ্রাম ও বিশ্বনাথ ইউনিয়নের ধীতপুর গ্রামেও রথযাত্রা ও উল্টো রথযাত্রার আয়োজনের মধ্য দিয়ে মহোৎসব পালিত হয়।

রথযাত্রা উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও রথ পরিক্রমায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী। এ সময় সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বিশ্বনাথ জোনাল অফিসের পরিচালক রমা কান্ত দে সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
05 July 2025

বিশ্বনাথে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন

https://dhanikchhatakersangbad.com/