1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে ৪টি অবৈধ ড্রেজার বিকল বালু খেকোদের বিরুদ্ধে কঠোর উপজেলা প্রশাসন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

ছাতকে ৪টি অবৈধ ড্রেজার বিকল বালু খেকোদের বিরুদ্ধে কঠোর উপজেলা প্রশাসন

  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৪৪ বার দেখা

ছাতকে ৪টি অবৈধ ড্রেজার বিকল বালু খেকোদের বিরুদ্ধে কঠোর উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্ট:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এক কঠোর অভিযানে ৪টি মালিকবিহীন ড্রেজার মেশিন বিকল করে দিয়েছে উপজেলা প্রশাসন।

গত মঙ্গলবার (১জুলাই) এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। অভিযানে ছাতক থানা পুলিশ এবং নোয়াকোট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উপস্থিত ছিলেন। এই পদক্ষেপটি উপজেলাব্যাপী “বালু খেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স” নীতির কঠোর বাস্তবায়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

স্থানীয়রা জানান, অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন, ভাঙন, কৃষি জমি ধ্বংস এবং জীববৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। সরকারের এই কঠোর অবস্থান এবং ধারাবাহিক অভিযান নদী ও পরিবেশ রক্ষায় অত্যন্ত জরুরি বলে মনে করছেন তারা। ছাতকে এই অভিযান প্রমাণ করে যে, প্রশাসন কোনোভাবেই অবৈধ বালু উত্তোলনকারীদের ছাড় দেবে না। নদীর তীরবর্তী একজন বাসিন্দা বলেন, বছরের পর বছর ধরে আমরা দেখে আসছি, কীভাবে শক্তিশালী চক্র দিন-দুপুরে নদী থেকে বালু তুলে নিয়ে যাচ্ছে। আমাদের ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। প্রশাসনের আজকের এই পদক্ষেপে আমরা অত্যন্ত আনন্দিত ও আশাবাদী।
আমরা চাই, এই অভিযান যেন থেমে না যায় এবং প্রকৃত দোষীরা যেন আইনের আওতায় আসে। তাহলেই আমাদের নদী ও গ্রামগুলো রক্ষা পাবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, নদী আমাদের প্রাণ, আমাদের সম্পদ। কোনো প্রভাবশালী বা চক্রকে এই নদী ও পরিবেশ ধ্বংসের সুযোগ দেওয়া হবে না।

সরকারের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী, আমরা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। আজকের অভিযানটি একটি সতর্কবার্তা। যারা এখনও এই অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা স্বেচ্ছায় সরে না দাঁড়ালে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, ছাতক ও বৃহত্তর সিলেট অঞ্চলে অবৈধ বালু ও পাথর উত্তোলন একটি দীর্ঘদিনের সমস্যা। ছাতক উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত কয়েক সপ্তাহে ছাতকের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ বালু বোঝাই নৌকা আটক এবং জড়িতদের জরিমানা ও কারাদণ্ড দেয়া হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
01 July 2025

ছাতকে ৪টি অবৈধ ড্রেজার বিকল বালু খেকোদের বিরুদ্ধে কঠোর উপজেলা প্রশাসন

https://dhanikchhatakersangbad.com/