1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদিরকে ইসলামী আন্দোলনের পূর্ণ সমর্থন। ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদল নেতার মতবিনিময় ছাতক-দোয়ারার উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বড় পরিবর্তনের আশ্বাস মিলনের ছাতকে দেওয়াল ঘড়ি সমর্থনে গণমিছিল ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত। ছাতকে সোনালী বাংলা বাজারে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ । অবৈধ মাটি উত্তোলনের দায়ে ছাতকে উপজেলা কৃষক দলের আহবায়কের ৬ মাসের জেল ছাতকে গণভোটে হ্যাঁ প্রচারে জামায়াতের মাল্টিমিডিয়া প্রচার বাস লন্ডনে কাউন্সিলর পদে নির্বাচন করতে সবার কাছে দোয়া ও সহযোগীতা চেয়েছেন সাবেক কাউন্সিলর শাহ আলম বিএনপি’র ধানের শীষের প্রার্থী মিলনের কন্যার আবেগঘন ভোটের আহ্বান ছাতক–দোয়ারাবাজারে জামায়াত প্রার্থী আব্দুস সালাম আল-মাদানীর বিশাল নির্বাচনী সমাবেশ।

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৭১ বার দেখা
১৪

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে — ডা. এ এ তাওসিফ

সুনামগঞ্জ প্রতিনিধি
খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সুনামগঞ্জ শহরের মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের যুগ্ম মহাসচিব ডা. এ এ তাওসিফ বলেন, “প্রচলিত সমাজ কাঠামোর পরিবর্তনে দুর্নীতিপরায়ণ, আদর্শহীন ও স্বৈরাচারী নেতৃত্বের অবসান ঘটিয়ে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পাশাপাশি সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসনের বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রাখা আবশ্যক।”

মজলিসে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল করীম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ। এতে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
জেলা সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, মো. মোস্তফা কামাল, মাওলানা আকিক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু, আখতার হোসাইন আতিক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শুয়াইবুর রহমান, সহ-প্রচার সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার, অফিস সম্পাদক মাওলানা আলী খান, সহ-অফিস সম্পাদক মাওলানা আতাউল, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নূরুল ঈমান, সহ-দাওয়াহ সম্পাদক মাওলানা আলী আকবর।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি কে এম মোশাহিদ আলী এবং ইসলামী ছাত্র মজলিস জেলা সভাপতি এনামুল হক আলী।

দিনব্যাপী এই তরবিয়তী মজলিসে কুরআন তেলাওয়াত, দারসে কুরআন, হাতে-কলমে প্রশিক্ষণ, লিখিত পরীক্ষা এবং বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
জেলা নির্বাহী সদস্য ও ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, নির্বাহী সদস্য মাওলানা জহিরুল ইসলাম, ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, হাফিজ মাওলানা আবু তালহা, জগন্নাথপুর পৌর সভাপতি মাওলানা সুহেল আহমদ, দিরাই উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশীদ, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাতিন, সুনামগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমদ, শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমদ, জামালগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আইন উদ্দিন সুজন এবং বিশ্বম্ভরপুর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (সকাল ৯:৩১)
  • ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD