1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে সাংবাদিক জাকারিয়ার পিতার মৃত্যুতে বিএমএসএফের দোয়া মাহফিল - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতক থানায় নতুন ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত অপরাধ দমন ও সুষ্ঠু তদন্তে গুরুত্ব, সবার সহযোগিতা কামনা গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

ছাতকে সাংবাদিক জাকারিয়ার পিতার মৃত্যুতে বিএমএসএফের দোয়া মাহফিল

  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদ্য প্রয়াত বিএমএসএফ ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার পিতা আজেফর আলীর রূহের মাগফিরাত কামনায় গত বৃহস্পতিবার রাত ৮ ঘটিকায় এই মাহফিলের আয়োজন করা হয়।

মরহুম আজেফর আলী ছিলেন এলাকার একজন সদালাপী, সৎ ও ধর্মপরায়ণ মানুষ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সম্প্রতি তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে শুধু পরিবার নয়, প্রতিবেশী ও সমাজের মানুষও গভীরভাবে শোকাহত হয়েছে।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, আজেফর আলী ছিলেন একজন পরোপকারী ও মানবপ্রেমিক মানুষ। জীবদ্দশায় তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে দাঁড়িয়েছেন। তাঁর মৃত্যুতে সমাজ হারালো এক নীতিবান অভিভাবক। বক্তারা মরহুমের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলী, মোনাজাত করেন যুগ্ম সাধারণ সম্পাদক হাকীম ফারুক আহমদ নোমান।
এসময় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, দৈনিক সময়কাল পত্রিকার ছাতক প্রতিনিধি শাহ আখতারুজ্জামান, দৈনিক ইনকিলাবের ছাতক প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজা, দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি শাকির আমিন, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি এম এইচ খালেদ মিয়া,নুর উদ্দিন, মাহমুদ আলম, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজিদুল ইসলাম, লুৎফুর রহমান শাওন, অর্থ সম্পাদক জুনেদ আহমদ রুনু, ধর্ম বিষয়ক সম্পাদক জানে আলম সহ আরও প্রমূখ।
মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
05 September 2025

ছাতকে সাংবাদিক জাকারিয়ার পিতার মৃত্যুতে বিএমএসএফের দোয়া মাহফিল

https://dhanikchhatakersangbad.com/