1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদকের মৃত্যুতে ছাতকে কর্মরত গণমাধ্যম কর্মীদের শোক - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা বাছির আহমদ ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪ সুনামগঞ্জ(৫)ছাতক-দোয়ারায় ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয়ে মিজান ও মিলন ঐক্যবদ্ধ সুনামগঞ্জের ছাতকে জাতীয় পার্টির কার্যক্রম জোরদার করতে তৃনমুল নেতাদের প্রতি জাহাঙ্গীর আলমের আহবান। সুনামগঞ্জের ছাতকে গণভোটের প্রচারনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি। আজ থেকে ছাতকে শুরু হচ্ছে আল-হাদী ইসলামি যুব সংঘের ২দিন ব্যাপী ৩৩তম তাফসীরুল কুরআন মহা-সম্মেলন:

দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদকের মৃত্যুতে ছাতকে কর্মরত গণমাধ্যম কর্মীদের শোক

  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

দৈনিক শ্যামল সিলেট’র বার্তা সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাব এর সদস্য, প্রবীন সাংবাদিক
আবুল মোহাম্মদ আর নেই। আজ সোমবার দুপুরে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে সাংবাদিক আবুল মোহাম্মদ এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতকে কর্মরত গণমাধ্যম কর্মীরা। এক বার্তায় দৈনিক যুগান্তরের আনোয়ার হোসেন রনি, দৈনিক সমকাল ও উত্তরপূর্বের শাহ আখতারুজ্জামান, দৈনিক নয়াদিগন্ত ও জালালাবাদের আমিনুল ইসলাম হিরণ, দৈনিক ইনকিলাব ও শ্যামল সিলেটের কাজী রেজাউল করিম রেজা, দৈনিক বাংলাবাজার ও কাজিরবাজারের আতিকুর রহমান, দৈনিক কালবেলার সাকির আমীন, দৈনিক আমাদের নতূন সময়’র মো. নুর উদ্দিন, দৈনিক আমার সংবাদ’র মুশাহিদ আলী, দৈনিক মানবকন্ঠের খালেদ মিয়া, মোহনা টিভির মাহমদ আলী, অপরাধচিত্রের নাজমুল ইসলাম, দৈনিক সংগ্রামের লুৎফুর রহমান শাওন, দৈনিক আমার দেশ’র প্রভাষক মোশারফ হোসেন, দৈনিক যায়যায় দিন’র সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক মানবজমিনের আরিফুর রহমান মানিক, সংবাদ দিগন্তের মোহাম্মদ জাকারিয়া, দৈনিক ভোরের চেতনার ফজল উদ্দিন, এশিয়ান টিভির নাজমুল হাসান জুয়েল, দৈনিক ডেসটিনির অজিৎ কুমার দাশ, এনটিভি ইউরোপ’র তাজিদুল ইসলাম, দৈনিক আলোর দিগন্তের ফারুক আহমদ নোমান, দৈনিক আমার বার্তার জুনেদ আহমদ রুনু, আজকের খবরের পাপলু মিয়া প্রমুখ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • সোমবার (রাত ১২:৫৪)
  • ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD